আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিভিন্ন জায়গায় জামায়াতের বিক্ষোভ

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৩ আগস্ট ২০২৩ @ ০৯:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ আগস্ট ২০২৩@০৯:১৬ অপরাহ্ণ
বিভিন্ন জায়গায় জামায়াতের বিক্ষোভ

।।নিজস্ব প্রতিবেদক।।

ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলোদেশ জামায়াতে ইসলামী। দলের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা রাজধানীতে আদায় করতে না দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে জামায়াত।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মিরপুর-১১ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রদক্ষিণ করে মিরপুর-১০ এ এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মু. আতাউর রহমান সরকার ও নাছির উদ্দীন, জামায়াত নেতা সালাহউদ্দীন প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসায় অবহেলা ছিল। পরে ঢাকায় তার নামাজে জানাজা করতে দেওয়া হয়নি। যারা গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার নানাবিধ জুলুম-নির্যাতন চালিয়েছে।

এছাড়াও একই সময়ে টাঙ্গাইল, গাজীপুর, নোয়াখালী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বলে জানায় জামায়াতে ইসলামী।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ