আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাইকোর্টের নতুন আইনজীবী হলেন ১২৩৩ জন

  • In আইন ও অপরাধ, জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৩ আগস্ট ২০২৩ @ ০৮:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ আগস্ট ২০২৩@০৮:৫৭ অপরাহ্ণ
হাইকোর্টের নতুন আইনজীবী হলেন ১২৩৩ জন

।।নিজস্ব প্রতিবেদক।।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য নতুন আইনজীবী হয়েছেন এক হাজার ২৩৩ জন। বাংলাদেশ বার কাউন্সিল বুধবার এই তথ্য জানায়। এখন তারা হাইকোর্ট বিভাগে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বার কাউন্সিল থেকে বুধবার (২৩ আগস্ট) বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এসময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ভাইভা বোর্ডের সদস্য বিচারপতিরা, বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা এবং বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার ও উপ-সচিব মো. আফজাল উর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শেষে বার কাউন্সিল সচিবের সই করার পর ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

গত ৪ মার্চ হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুই ধাপে গত ৫ থেকে ১০ আগস্ট এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট এক হাজার ৪৬০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে চুড়ান্ত ফল ঘোষণা করে কাউন্সিল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ