আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২২ আগস্ট ২০২৩ @ ০২:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ আগস্ট ২০২৩@০২:২২ অপরাহ্ণ
পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ছবি- ফাইল ছবি

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে বানু বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাত ৮টায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানু বেগম (৪০) উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর ছেংছেংগা পানি গ্রামের একরামুল ইসলামের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমরার রাত ৮ টায় দিকে গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বানু বেগম (৪০) আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে মৃত্যূ হয়।

এ বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান রাবিউল ইসলাম মিরন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, অসাবধনতাবশত বিদ্যুৎতের লাইন দিতে গিয়ে তার মৃত্যুু হয়। আজ মঙ্গলবার বিকেলে তার দাফন করা হবে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, পুলিশ ঘটনাস্থালে গিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ