আজ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামের তিস্তার চরের গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যসেবা

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:২৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৩@১১:২৮ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের তিস্তার চরের গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যসেবা
ছবি- বিডিহেডলাইন্স

জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের তিস্তার চরাঞ্চলের নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তার চর গোড়াইপিয়ারে দিনব্যাপি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে বেসরকারি সংগঠন মহিদেব যুব কল্যান সমাজ সমিতি (এমজেএসকেএস)।

এ সময় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মরিয়ম বিনতে হাসান ৪৪ জন গর্ভবতী মায়ের ফ্রী স্বাস্থ্য সেবা প্রদাণ করেন। তিনি সন্তানের অবস্থান ও শারীরিক সমস্যার পরামর্শ প্রদাণ করেন।

আয়োজকরা জানান, এমফোরসি’র সহযোগিতায় এই চরে প্রথমবারের মত কোনো এমবিএস ডাক্তার এসে স্বাস্থ্যসেবা দিলেন। এতে চরবাসী খুব খুশি। এমনিভাবে কুড়িগ্রামের বিভিন্ন চরের মায়েদের এমন সেবা দেয়া সম্ভব হলে চরবাসী উপকৃত হবে।

স্বাস্থ্য সেবা নিতে আসা গর্ভবতী মা ইসমত আরা (৩২) বলেন, এবারে আমার ২য় সন্তান জন্ম নিবে। প্রথমবার বাচ্চা হওয়ার সময় খুব কষ্ট হইছিল। পরীক্ষা করার জন্য নদী পাড় হয়ে উলিপুর যাইতে হইতো। এখানে ডাক্তার আপা দেখলো পরামর্শ দিলো। খুব ভালো হলো। আশা করি সুস্থ্য সন্তান জন্ম নিবে আমার।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ