আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আয় বাড়াতে চাওয়া সাংবাদিকদের জন্য প্রস্তাব ইলন মাস্কের

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২২ আগস্ট ২০২৩ @ ১১:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ আগস্ট ২০২৩@১১:৩৪ পূর্বাহ্ণ
আয় বাড়াতে চাওয়া সাংবাদিকদের জন্য প্রস্তাব ইলন মাস্কের

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

সাংবাদিকদের সরাসরি এক্স প্লাটফর্মে প্রকাশের আহ্বান জানিয়েছেন ইলন মাস্ক। গত বছর মাইক্রো-ব্লগিং সাইট টুইটার কিনে নেয়ার পর এর নাম পাল্টে এক্স করেন তিনি। মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন, সরাসরি এক্স-এ প্রকাশ করা হলে সাংবাদিকের আয় বেশি হবে এবং লেখার জন্য আরও বেশি স্বাধীনতা পাবেন।

এক্স পোস্টে মাস্ক লিখেছেন, আপনি যদি সেই সাংবাদিক হন যিনি আরও বেশি লেখার স্বাধীনতা চান এবং বাড়তি আয় চান, তাহলে সরাসরি এই প্লাটফর্মে প্রকাশ করুন। এর আগে মাস্ক নিজের পরিকল্পনা জানাতে গিয়ে বলেছেন, কোনো সংবাদমাধ্যমের নিবন্ধ পড়তে হলে গ্রাহকের চার্জ দিতে হবে। ব্যবহারকারীরা প্রতি নিবন্ধ হিসেবে চার্জ দেবেন। আর তারা যদি মাসিক সাবস্ক্রিপশন না কেনেন তাহলে তাদের বেশি অর্থ খরচ করতে হবে। তবে এক্স এর নীতিতে এখনো এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটতে দেখা যায়নি।

এদিকে, এক্স বর্তমানে ফ্রান্সে কপিরাইটের মামলার মুখে পড়েছে। সোস্যাল মিডিয়া প্লাটফর্মের সঙ্গে আয় ভাগাভাগি নিয়ে বার্তা সংস্থা এএফপির সঙ্গে এই মামলা চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ