আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২০ আগস্ট ২০২৩ @ ০১:২৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ আগস্ট ২০২৩@০১:২৬ পূর্বাহ্ণ
শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার
ছবি- বিডিহেডলাইন্স

শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের নকলায় খাদ্য বান্ধব কর্মসূচির ৩০কেজির ২৭২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচড় এলাকার জনৈক চঞ্চলের দোকান থেকে এসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে জনৈক চঞ্চল মিয়ার দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ৩০কেজির ২৭২ বস্তা চাল জব্দ করে প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহ মো: লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্য বাজারের একটি গোডাউনে এসব চাল মজুদ রাখে। এ বিষয়ে জানতে ডিলার লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, কে বা কারা চাল এখানে মজুদ করেছে এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন। তবে চঞ্চল মিয়া নামের একজনের নাম উঠে এসেছে। আমরা প্রাথমিকভাবে নিয়মিত মামলা করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ