মো.লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।
নাটোরের লালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের স্মরণে বিশাল গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ স্মরণ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
পরে গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠ থেকে সাবেক সংসদ সদস্যের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়।
সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, এমপি থাকাকালে লালপুর ও বাগাতিপাড়া মানুষের উন্নয়নে কাজ করেছি। কোনো দিন নিজের জন্য রাজনীতি করিনি। অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে গেছি। সামনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে চাই।
গণ সমাবেশে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ গোলাম মোর্ত্তজা বাবু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক পলাশ, আওয়ামীলীগ নেতা, অধ্যাপক মো. আমজাদ হোসেন প্রমুখ।
সাবেক এ সংসদ সদস্য লালপুর-বাগাতিপাড়ার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে গণসংযোগ করে চলেছেন।






















