আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লিভারপুলে যোগ দিলেন জাপানি মিডফিল্ডার ওয়াতারু

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৯ আগস্ট ২০২৩ @ ০৩:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ আগস্ট ২০২৩@০৩:৩০ অপরাহ্ণ
লিভারপুলে যোগ দিলেন জাপানি মিডফিল্ডার ওয়াতারু

।।স্পোর্টস ডেস্ক।।

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব লিভারপুলে যোগ দিলেন জাপানের মিডফিল্ডার ওয়াতারু এন্ডু। আজ শুক্রবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে লিভারপুল। মোইসেস কাইসেদো ও রোমেও লাভিয়াকে পাওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর স্টুটগার্ট থেকে ওয়াতারুকে দলে ভেড়ায় জার্গেন ক্লপের দল। তবে চুক্তির মেয়াদ ও ট্রান্সফার ফি উল্লেখ করা হয়নি।

জাপান জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী ‌ওয়াতারু। ২০১৯ সালে স্টুটগার্টে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৩ ম্যাচে ১৫টি গোল করেন। বিবিসি দাবি করেছে, স্টুটগার্ট থেকে ওয়াতারুকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে লিভারপুল। এর জন্য লিভারপুলের খরচ হয়েছে ১ কোটি ৯০ লাখ ইউরো।

এই দলবদলে লিভারপুল ছেড়েছেন তিন অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনহো, হেন্ডারসন এবং জেমস মিলনার। তাই চলতি গ্রীষ্মের দলবদলে কাইসেদোকে কেনার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল ক্লাবটি। কিন্তু কাইসেদো বেছে নেন চেলসিকে। একই ক্লাবে নাম লেখানো আরেক মিডফিল্ডার রোমেওর প্রতিও আগ্রহী ছিল লিভারপুল।

চেলসির সঙ্গে ১-১ ড্র দিয়ে মৌসুম শুরু করা লিভারপুলের পরবর্তী ম্যাচ শনিবার।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ