আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

রক্তাক্ত রাজ হাসপাতালে, অসুস্থ পরীমনি

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৯ আগস্ট ২০২৩ @ ০৩:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ আগস্ট ২০২৩@০৩:২১ অপরাহ্ণ
রক্তাক্ত রাজ হাসপাতালে, অসুস্থ পরীমনি

।।বিনোদন ডেস্ক।।

আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের ব্যক্তিগত জীবনের সমস্যার যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না। তারকা এ দম্পতিকে নিয়ে সকালে এক ধরনের খবর প্রকাশ হলেও দিনের ব্যবধানে তা আবার বদলে যাচ্ছে। এককথায় রাজ-পরীর বাস্তব জীবনই যেন সিনেমার মতো চলছে। অনেক অনুরাগী প্রশ্ন তুলছেন, ইচ্ছা করেই ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করেন সমালোচিত এ তারকা দম্পতি!
সম্প্রতি জানা গিয়েছিল, সব মান-অভিমান ভুলে দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ।

জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব। জানা যাচ্ছে, মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ।
অন্যদিকে পরীমনি জ্বরে ভুগছেন। একাধিক সূত্রে জানা যায়, পরীমনি জ্বরে ভুগছেন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। আর অন্যদিকে মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায়, গত কয়েক দিনে রাজ-পরীমনি গণমাধ্যমে যা বলেছেন, সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এক দিন আগে, বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এসব মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। হাস্যোজ্জ্বল এসব ছবিতে রাতেই জানা গিয়েছিল, মনোমালিন্য ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমার এ তারকা দম্পতি।
পরীর বাসায় ফিরে রাজ বললেন, ‘আমরা ভালো আছি’। কিন্তু এর এক দিন পার হতে না হতেই ভিন্ন দিকে মোড় নেয় পুরো ঘটনা।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এই দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ