আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিনদিন : আবহাওয়া অধিদপ্তর

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৯ আগস্ট ২০২৩ @ ০১:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ আগস্ট ২০২৩@০১:৩৬ অপরাহ্ণ
সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিনদিন : আবহাওয়া অধিদপ্তর

।।নিজস্ব প্রতিবেদক।।

সারাদেশে আগামী তিনদিন  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ১৯ আগস্ট সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃস্টিপাত হতে পারে।
এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরো বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ বর্তমানে ঝাড়খন্ড ও এর কাছাকাছি উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ লঘুচাপটির কেন্দ্রস্থল। গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও আজকের সর্বনি¤œ তাপমাত্রা কুতুবদিয়ায় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ