আজ ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১১ই সফর, ১৪৪৮ হিজরি

হিন্দু থেকে ধর্মান্তরিত ভারতের বেশিরভাগ ‍মুসলিম: গুলাম আজাদ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৮ আগস্ট ২০২৩ @ ১২:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ আগস্ট ২০২৩@১২:২০ অপরাহ্ণ
হিন্দু থেকে ধর্মান্তরিত ভারতের বেশিরভাগ ‍মুসলিম: গুলাম আজাদ

||ইন্টারন্যাশনাল ডেস্ক||

ভারতের রাজনৈতিক দল ডিপিএপি চেয়ারম্যান গুলাম নবি আজাদ বলেছেন, ভারতের মুসলমানদের বড় অংশই হিন্দু থেকে ধর্মান্তরিত হয়েছেন। উদাহরণ হিসেবে তিনি কাশ্মির উপত্যকার কথা বলেন। এই উপত্যকার কাশ্মিরি পন্ডিতদের বড় অংশ ইসলাম গ্রহণ করেছে বলে জানান তিনি। সাবেক কংগ্রেস নেতা গুলাম আজাদ বলেন, রাজনৈতিক সুবিধার জন্য ধর্ম ব্যবহার উচিত নয়। যারাই ধর্মে আশ্রয় নিয়েছে তারাই দুর্বল হয়েছে বলেও দাবি করেন তিনি।

ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি) চেয়ারম্যান দোদা জেলায় এক সমাবেশে বলেন, কিছু বিজেপি নেতা বলে থাকেন কেউ (মুসলমান) বাইরে থেকে এসেছে কেউ আসেনি। আসলে কেউই বাইরে বা ভেতর থেকে আসেনি। ইসলাম এসেছে মাত্র দেড় হাজার বছর আগে। হিন্দু বহু পুরনো ধর্ম। তারা (মুসলিম) হয়তো ১৫-২০ জন এখানে বাইরে থেকে এসেছে, কেউ কেউ মুঘল বাহিনীতে ছিল।

জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী গুলাম আজাদ বলেন, ভারতের সব মুসলমান হিন্দু থেকে ধর্মান্তরিত। এর উদাহরণ পাওয়া যাবে কাশ্মিরে। ছয়শ বছর আগে কাশ্মিরে মুসলমান কারা ছিল? সবাই ছিলেন কাশ্মিরি পন্ডিত। তারা ইসলামে ধর্মান্তরিত হন। আর পরে সবাই এই ধর্মে জন্ম নিয়েছে।

গুলাম আজাদ বলেন, হিন্দুরা মারা গেলে শশ্মানে পোড়ানো হয়। তিনি বলেন, তাদের আলাদা জায়গায় পোড়োনো হয়। তাদের ছাই নদীতে মিশে যায় আর আমরা সেই পানি পান করি। পরে কে জানতে পারে পানিতে ছাই আছে? মানুষ পানি পান করে। একই ভাবে মুসলিমদের মাংস ও হাড় ভারতের মাটির সঙ্গে মিশে যায় বলেও মন্তব্য করে গুলাম আজাদ। তিনি বলেন, হিন্দু ‍ও মুসলিম সবাই এই মাটিতে মিশে যায়। তাদের মধ্যে পার্থক্য কোথায়?

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ