আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মস্কোর ভবনে ড্রোন হামলা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৮ আগস্ট ২০২৩ @ ১২:০৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ আগস্ট ২০২৩@১২:০৩ অপরাহ্ণ
মস্কোর ভবনে ড্রোন হামলা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ভবনে আঘাত হেনেছে ইউক্রেনের ড্রোন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন হামলার পর বিস্ফোরণের শব্দ পুরো শহরের ব্যবসায়িক জেলাজুড়ে শোনা গেছে। মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ভূপাতিত কেরলে এর ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারে পড়েছে। রুশ রাজধানীতে এটাই সবশেষ এধরনের হামলা।

সোস্যাল মিডিয়াঢয় ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর রাতের আকাশে ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি। তাৎক্ষনিকভাবে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্যও করা হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় ভোর চারটার দিকে এই ড্রোন হামলা চালানো হয়। তারা জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পর ড্রোনটি গতিপথ পরিবর্তন করে একটি অনাবাসিক ভবনে পড়ে। ধ্বংসাবশেষ পড়ে কোনো আগুন ধরেনি জানিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, কেউ আহত হয়নি।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, এক্সপো সেন্টারের কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ