আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায় তারা : রেলমন্ত্রী

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ আগস্ট ২০২৩ @ ০৫:২৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ আগস্ট ২০২৩@০৫:২৪ অপরাহ্ণ
অস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়  তারা : রেলমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, আমাদের বিপক্ষে যে শক্তি ছিলো তারা একটি অস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। কারণ ওরা জনগণকে ভয় পায়।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১২টার সময় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমরা যে শক্তিটাকে মোকাবেলা করে আজকের বাংলাদেশ স্বাধীন করেছি, সেই ৭৫-এর অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ এবং বাঙ্গালী জাতির লক্ষকে ছিনতাই করেছিল। অনেক ত্যাগের বিনিময়ে আবার কিন্তু আমরা তা মূল ধারায় ফেরত নিয়ে আসতে পেরেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করা। প্রত্যেক ক্ষেত্রেই যেন মানুষ নিজেদের পায়ে দারাতে পারে। বঙ্গবন্ধুর সেই আদর্শকে বুকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।

এসময় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ৯ টায় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুারালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মন্ত্রী। পরে একে একে জেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মোনাজাত করে সার্কিট হাউজ চত্বর থেকে একটি শোক র‍্যালী বের করা হয়। এতে মন্ত্রী সহ সকলেই অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ