আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বৃষ্টি, ভূমিধসে হিমাচলে মৃত্যু- ৫০

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৫ আগস্ট ২০২৩ @ ০১:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ আগস্ট ২০২৩@০১:৩২ অপরাহ্ণ
বৃষ্টি, ভূমিধসে হিমাচলে  মৃত্যু- ৫০

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের হিমাচল প্রদেশে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বৃষ্টি সংশ্লিষ্ট তৃতীয় বড় দুর্ঘটনায় আকস্মিক বন্যায় ভেসে গেছে সাত জন। মুখ্যমন্ত্রী সুখবীন্দর সিং সুখু একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মান্ডি জেলার সাম্বাল গ্রামে উদ্ধার, তল্লাশি ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত দুই দিনে অবিরত বৃষ্টিপাতে পার্বত্য রাজ্যটিতে ৫০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে বৃষ্টিসংশ্লিষ্ট অপর দুই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। আগের রাতে সোলান জেলায় আকস্মিক বৃষ্টিতে সাত জনের মৃত্যু হয়। এছাড়া শিমলা শহরের শিব মন্দিরে ভূমিধসে আরও নয় জনের মৃত্যু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বৃষ্টি কবলিত হিমাচলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থা বাহিনী (এনডিআরএফ)। মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবীন্দর। ভূমিধস প্রবণ এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি জানিয়েছেন, শিমলা শহরে দুইটি ভূমিধসের ঘটনায় ১৫ থেকে ২০ জন সমাহিত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ফাগলি এলাকায় মাটি ও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে বেশ কয়েকটি বাড়ি। রাজ্যের জরুরি তৎপতা কেন্দ্র জানিয়েছে, বিপর্যয়ের কোরণে রাজ্যের ৭৫২টি সড়ক বন্ধ হয়ে গেছে।

মৌসুমী বৃষ্টিপাতে হিমাচল ও উত্তরাখণ্ড রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ। গত রবিবার কর্মকর্তারা জানান, রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ সাত হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ