মোসাদ্দেকুর রহমান সাজু,
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারী ডোমারে মাদক সেবনকালে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে ডোমার পৌরসভার ০১নং ওয়ার্ড কলেজপাড়া চিলাহাটি সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তারসহ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া এলাকার কেষ্ট কুমার এর ছেলে শ্রী হিমেল চন্দ্র রায়(২৬), একই এলাকার মৃত ক্ষেত্র মোহনের ছেলে শ্রী নবদ্বিপ (২৫) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অপর তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুল আলম। অপর ৩জন হলেন ডোমার মাদ্রাসাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র জাহাঙ্গীর(৩৪) ও গিয়াস উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (৩৫), চান্দিনাপাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে আনোয়ারুল (৩৮)।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযানে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদন্ড দেয়া হয়েছে। আসামীদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।





















