আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনায় ৬ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-১

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৩ আগস্ট ২০২৩ @ ০২:১২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ আগস্ট ২০২৩@০২:১২ পূর্বাহ্ণ
খুলনায় ৬ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-১

খুলনা ব্যুরো।।

কেএমপির আড়ংঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে তেরখাদা উপজেলার ৩নং ছাগলাদাহ ইউনিয়নের জুনারী গ্রামের মৃত: সাহেব চৌধুরীর ছেলে রিপন চৌধুরী,শিমুল(৩০) কে গত ১১ আগস্ট দুপুরে খালিশপুর থানাধীন কদমতলা রাস্তার উপর হতে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার রামপাল থানাধীন সোনাতুনিয়া গ্রামের মোঃ হাসিবুল্লাহ শেখ, পিতা-মোঃ সাইফুল শেখের বসত বাড়ীর উঠান হতে মামলার চুরি যাওয়া YAHAMA FZS V2-150 CC ব্লু রংয়ের মটরসাইকেল যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ল-১২-১৭৪০, ইঞ্জিন নং- G3J3E0277610, চেসিস নং ME1RG4455J0018161 উদ্ধার করা হয়।

পরবর্তীতে রিপন চৌধুরী শিমুল ‘কে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে ১২ আগস্ট সকাল ৬.৩০ মিনিটে আড়ংঘাটা থানার সিটি বাইপাস রোড সংলগ্ন কৌহিনূর মোড়ের কবির মোল্লার পরিত্যাক্ত গোডাউনের উত্তর পার্শ্বে ঝোপঝাড়ের মধ্যে থেকে আরো ৩ (তিন) টি চোরাই মোটরসাইকেল (০১টি SUZUKI Gixer, ০১টি FZ-V2 ও PULSAR) উদ্ধার করা হয়।

এছাড়াও ইতিপূর্বে চোরাই কাজে ব্যবহৃত ১ টি লাল Apache-4V মোটরসাইকেল এবং ১টি চোরাই SUZUKI Gixer মোটরসাইকেল সহ সর্বমোট ৬ (ছয়) টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে আড়ংঘাটা থানার মামলা নং-৬, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে এবং বর্তমানে মামলাটির তদন্ত অব্যাহত আছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ