এম আর মিলন
বিশেষ প্রতিনিধি।।
জিনাত আক্তার যুথির গ্রন্থনা ও পরিচালনায় বিডিহেডলাইন্স এর সাপ্তাহিক আয়োজন বাংলদেশের প্রথম ছোটদের টক শো ইচ্ছে ঘুড়ির যাত্রা শুরু হলো।
অনুষ্ঠানটি সম্পর্কে প্রযোজনা প্রতিষ্টান কথক ক্রিয়েটিভ জোনের চেয়ারম্যান অনুভুতি ব্যক্ত করে বলেন,আমি জেনে অত্যন্ত খুশি বিডিহেডলাইন্স২৪ডট কম কচি কাচাদের মেধার বিকাশের আলোকে ইচ্ছে ঘুড়ি অনুষ্ঠান শুরু করেছে। বিডিহেডলাইন্স২৪ডট কম মানুষের কথা বলে তেমনই নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগামীদিনে অগ্রনী ভুমিকা রাখবে এই আশা ব্যাক্ত করছি। “বিডিহেডলাইন্স২৪ডট কম হোক সর্বস্তরের জনগনের পথ চলার অগ্রযাত্রার দিগন্ত আলো।” আমি ইচ্ছে ঘুড়ির পথ চলায় তরুন প্রজন্মের আশার আলো প্রকাশের অগ্রনী ভুমিকা রাখবে এই আশা ব্যাক্ত করি।
অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছে, ফারিয়া ফেরদৌস, মাহাদিয়া তারান্নুম গুনগুন ও ফারিহা মেহজাবিন রুহি।
পরিচালক জিনাত আক্তার যুথি বলেন, আমার পরিচালনার সেরা একটি অনুষ্ঠান ইচ্ছে ঘুড়ি, বিশেষ করে উপস্থাপনায় যারা রয়েছে তারা অসাধারন প্রতিভার অধিকারী। এই অনুষ্ঠানের মাধ্যমে ছোটদের মেধা ও মনন বিকাশ হবে বলে আমি মনে করি।
ইচ্ছে ঘুড়ির সূচনা সংগীতে কন্ঠ দিয়েছেন, গানটির গীতিকার ও সুরকার যাযাবর পলাশ। সম্পাদনায় ছিলেন আর আই হৃদয়। সম্পাদক মন্ডলী হিসেবে ছিলেন, বাধন অধীকারী, জাহিদুল ইসলাম জন, মাহফুজ সাজু, আহসান হাবিব পারভেজ, ইসমাইল আশরাফ ও এম আর মিলন।
সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, আবু সীয়েম মোঃ মীর জনি। ছোটদের এই অনুষ্ঠানটি এরই মধ্যে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।





















