জেএইচ জনি।
স্টাফ রিপোর্টার।
আজ ৮ আগস্ট সকাল ১১ ঘটিকায় এইচএসসি পরীক্ষা পেছানো ও ৫০ নাম্বারের পরীক্ষা চাই , এই দাবিতে লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০২২ ব্যাচকে গলায় মালা- ২০২৩ ব্যাচকে কেন অবহেলা?

অবিলম্বে এইচএসসি পরিক্ষা পেছানো ও ৫০ নাম্বারের পরিক্ষা চাই দিতে হবে। আমাদের দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।






















