আজ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ আগস্ট ২০২৩ @ ০২:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ আগস্ট ২০২৩@০২:১৫ অপরাহ্ণ
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

।।নিজস্ব প্রতিবেদক।।

জয়পুরহাট রেলস্টেশনের উত্তর পাশে রেললাইন পার হওয়ার সময় আজ মঙ্গলবার সকাল ৯টায় গ্যাংকার ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সের অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়েছে।

জয়পুরহাট রেলস্টেশন মাস্টার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- পারবর্তীপুর থেকে ঈশ্বরর্দী গামী গ্যাংকার ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার আগেই স্টেশনের উত্তর পাশে রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত ওই বৃদ্ধা নারী কাটা পড়েন।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাটি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান, জয়পুরহাট রেলস্টেশন মাস্টার হাবিবুর রহমান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ