আজ ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ আগস্ট ২০২৩ @ ০৫:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ আগস্ট ২০২৩@০৫:৪২ অপরাহ্ণ
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

শাহিনুর ইসলাম প্রান্ত
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জোরপূর্বক সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণে বাঁধা দেয়ায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের নামে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজি মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ আগষ্ট) বিকালে উপজেলার গোতামারী ইউনিয়নবাসীর আয়োজনে দইখাওয়াহাটে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশত নারীপুরুষ এলাবাসী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

জানা গেছে, গত ৩ আগষ্ট দইখাওয়াহাটের সরকারি জায়গায় দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে আঃ গফফার নামে এক ব্যবসায়ী। এসময় পার্শ্ববর্তী দোকানঘর মালিকদের অভিযোগের ভিত্তিতে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে উক্ত দোকানঘর নির্মাণে বাঁধা প্রদান করেন দইখাওয়াহাট কমিটির সভাপতি ও গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা। এতে ক্ষিপ্ত হয়ে আঃ গফফার ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশদের সাথে তর্কাতর্কি করে। পরে ওইদিন রাতে হাতীবান্ধা থানায় ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা, ইউপি সদস্য আমিনুর রহমানসহ ১৯ জনের নামে থানায় দোকানঘর ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ দেন আঃ গফফার। তার প্রতিবাদে সোমবার বিকালে দইখাওয়াহাট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করে গোতামারী ইউনিয়নবাসী।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ