আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ড. ইউনূসের শ্রম আইনের মামলা দ্রুত নিষ্পত্তির আদেশ: আপিল বিভাগ

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ৬ আগস্ট ২০২৩ @ ১২:৪৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ আগস্ট ২০২৩@১২:৪৮ অপরাহ্ণ
ড. ইউনূসের শ্রম আইনের মামলা দ্রুত নিষ্পত্তির আদেশ: আপিল বিভাগ

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশের প্রচলিত শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে আপিল বিভাগের আদেশ প্রকাশ করা হয়েছে। রোববার (৬ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ প্রকাশ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে ৩ আগস্ট ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবেনা এ-সংক্রান্ত রুল আগামী ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছিলেন আপিল বিভাগ। প্রসঙ্গত, ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা গত ৬ জুন অধ্যাপক ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আরো খবর- ড. ইউনূসের শ্রম আইন লংঘনের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অভিযুক্ত বাকিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। ওই দিনই বিচারিক আদালত ড. ইউনূসের স্বশরীরে উপস্থিতি মওকুফ করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান মামলাটি দায়ের করেছিলেন। ওই বছরের ১২ অক্টোবর আদালত ড. ইউনূসসহ বাকি ৩ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ