আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নন্দীগ্রামে ছাত্রলীগের তৃণমূল চাঙ্গা রাখতে কার্যক্রম

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ আগস্ট ২০২৩ @ ০৫:০৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ আগস্ট ২০২৩@০৫:০৩ অপরাহ্ণ
নন্দীগ্রামে ছাত্রলীগের তৃণমূল চাঙ্গা রাখতে কার্যক্রম

।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে সাংগঠনিক কার্যক্রম করছেন নেতারা। গত মঙ্গলবার উপজেলার ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের ৪,৫,৭ ও ৯নং ওয়ার্ডের নেতাকর্মীদের যৌথ সমন্বয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব।

কুমিড়া পন্ডিতপুকুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় ৩নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম আক্তার সেতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিশকাত হোসেন রাসেল, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রাশেকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ নেতা তাইজুল ইসলাম, নূর মোহাম্মদ, আমির হামজা, মেহেদী হাসান সৌরভ, আরাফাত রহমান সবুর, সৈকত কুমার, তানভীর আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শুভ আহমেদ, বিপ্লব আহমেদ, মেহেদী হাসান, তৌহিদ আহমেদ, রাকিব হাসান, ইউসুফ আলী, রেজওয়ান হোসেন, কাউসার আলী, রাসেল মাহমুদ, সুমন হোসেন, মাসুদ রানা প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ