মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাকিউল আযম।
মঙ্গলবার ১ আগষ্ট ভোরের দিকে পৌর শহরের ডোমার বাজার সংলগ্ন রেলগেট থেকে ২ শত মিটার উত্তরে শালকি ব্রীজের কাছে এই ঘটনাটি ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, চিলাহাটি স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ডোমার আসার পথে শালকী রেল ব্রীজের কাছে আসলে যুবকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে। এতে অঞ্জাত যুবকটির একটি হাত দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই যুবকটির মৃত্যু হয়। নিহত যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে অনেকেই ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায় অজ্ঞাত যুবকটি বেশ কয়েকদিন ধরে ডোমার বাজারে ভিক্ষা করেছিল। যুবকটির পরিবারের পরিচয় না পাওয়ায় মরদেহটি সৈয়দপুর জিআরপি থানায় নিয়ে গিয়েছে বলেও স্থানীয়রা নিশ্চিত করেছেন।





















