আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

খুলনার ডুমুরিয়ায় দেয়াল চাপায় শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ আগস্ট ২০২৩ @ ০৬:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ আগস্ট ২০২৩@০৬:১৮ অপরাহ্ণ
খুলনার ডুমুরিয়ায় দেয়াল চাপায় শিশুর মৃত্যু

সজল সরকার
চুকনগর প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় পরিত্যক্ত মাটির দেওয়াল চাপায় মোঃ মাহিম শেখ নামে (চৌদ্দ মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার শিশুটি মারা যায়। সে ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা মোঃ হেলাল শেখের ছেলে।

মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল জানায়, মঙ্গলবার সকালে পিতা মোঃ হেলাল শেখ বাড়ির আঙিনায় একটি পরিত্যক্ত ঘরের পাশে উঠানে বসেছিলেন। সকাল অনুমান ১০টার দিকে মাহিম শেখ ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে পিতার কাছে যাওয়ার সময় (রাতের বৃষ্টির পানিতে পরিত্যক্ত ঘরের দেওয়াল ভিজে যায়) হঠাৎ করে ভেঙে পড়লে সে দেওয়ালের তলে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত দুপুরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া দেওয়াল চাপায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ