আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাতামুহুরী নদী থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ সেপ্টেম্বর ২০২৩@১২:৫৫ অপরাহ্ণ
মাতামুহুরী নদী থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার

।।কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ