আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভারতে এক্সপ্রেসওয়েতে ক্রেন দুর্ঘটনায় নিহত ১৭

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১ আগস্ট ২০২৩ @ ১১:১১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ আগস্ট ২০২৩@১১:১১ পূর্বাহ্ণ
ভারতে এক্সপ্রেসওয়েতে ক্রেন দুর্ঘটনায় নিহত ১৭

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার সাহাপুরের একটি নির্মাণস্থলে ক্রেন ধসে পড়ে গত রাতে ১৭ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই কর্মীরা সামরুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণে যুক্ত ছিলেন। তাদের ওপর ক্রেন পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত তিন কর্মীকে দ্রুত কাছে হাসপাতালে নেয়া হয়।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। সাহাপুরের সারলাম্বে গ্রামে ওই কর্মীরা সামরুদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় পর্যায়ের কাজে নিযুক্ত ছিলেন। উদ্ধার অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অন্য জরুরি সেবার কর্মীরা যুক্ত রয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

৭০১ কিলোমিটার দীর্ঘ সামরুদ্ধি মহামার্গ মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে নামে পরিচিত। দুই শহরের মধ্যে যোগাযোগস্থাপনকারী গুরুত্বপূর্ণ মহাসড়ক এটি। এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ করছে মহারাষ্ট্র রাজ্যের সড়ক উন্নয়ন করপোরেশন (এমএসআরডিসি)। এর প্রথম ধাপ নাগপুরকে সিরধির সঙ্গে সংযুক্ত করেছে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি উদ্বোধন করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ