আজ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে দেয়াল ধসে মৃত-৩ শ্রমিক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ জুলাই ২০২৩ @ ১০:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ জুলাই ২০২৩@১০:১৭ অপরাহ্ণ
টঙ্গীতে দেয়াল ধসে মৃত-৩ শ্রমিক

।।নিজস্ব প্রতিবেদক।।

গাজীপুর সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের ওপর পাশের বাড়ির একটি দেয়াল ধসে ড্রেনে কর্মরত ৩ শ্রমিক মারা গেছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান- আজ শনিবার সন্ধ্যা ৬টায় টঙ্গী জিনু মার্কেট পাঠানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন ময়মনসিংহের বকুল, টঙ্গী গোপালপুরের সবুজ মিয়া ও নান্দাইল জেলার সুলতান মিয়া।

গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম জানান- দেয়াল ধসের ঘটনায় ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ