আজ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে বাস চাপায় চাচা-ভাতিজাসহ নিহত-৩

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ জুলাই ২০২৩ @ ১১:৫৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ জুলাই ২০২৩@১১:৫৮ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে বাস চাপায় চাচা-ভাতিজাসহ নিহত-৩

।।নিজস্ব প্রতিবেদক।।

কুড়িগ্রামে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮জুলাই) রাত ৯টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়-রায়গঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের ছেলে সাগর(২৪), সোহরাব আলীর ছেলে সুমন (২৩) এবং শাহিন (২৫)। এই নিহত তিনজনই সম্পর্কে চাচা ভাতিজা। এরমধ্যে সুমন মাদরাসার ছাত্র, সাগর অটোরিকশা চালক ও শাহীন কৃষি কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান- শুক্রবার রাত ৯টার দিকে আন্ধারীঝাড়-রায়গঞ্জ সড়কে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন- নিহতদের মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নাগেশ্বরী থানা পুলিশের সহযোগীতায় বাসটিকে আটক করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ