আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ: সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলেরা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৩ জুলাই ২০২৩ @ ০৮:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুলাই ২০২৩@০৮:০৪ অপরাহ্ণ
৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ: সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলেরা

।।নিজস্ব প্রতিবেদক।।

একটানা ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার পর আজ (২৩ জুলাই) মধ্যরাত থেকে উঠে যাচ্ছে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। তাই জেলেরা প্রস্তুতি নিচ্ছে সাগরে মাছ ধরার। প্রজনন মৌসুমে মাছসহ বিভিন্ন মূল্যবান প্রাণিজসম্পদ রক্ষার পাশাপাশি দেশের মৎস ভাণ্ডার বাড়াতে দীর্ঘসময় মাছ আহরণের ওপর প্রতিবছর নিষেধাজ্ঞারোপের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এর পরিপ্রক্ষিতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। যা শেষ হচ্ছে আজ মধ্যরাতে।

দীর্ঘদিন কর্মহীন অবস্থায় থাকার পর এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেপাড়ায় আবারও ফিরবে প্রাণচাঞ্চল্য। মধ্যরাতের পর সাগরে জাল নামানোর প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম উপকূলের কয়েক লাখ জেলে। দীর্ঘদিন বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ বন্ধ থাকায় এবার বেশি মাছ পাবেন বলে আশাবাদী জেলেরা।

সাগরে মাছ ধরা বন্ধ থাকায় দীর্ঘ দু’মাস ধরে আর্থিক অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে জেলেদের। সরকারী নিষেধাজ্ঞা মেনে দেশের জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখলেও নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন স্থানীয় জেলেরা। তবে দীর্ঘসময় নিষেধাজ্ঞার পর সব দুঃখ ছাপিয়ে জেলে পাড়ায় প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

প্রসঙ্গত, প্রজনন মৌসুমে দেশের মৎস ভাণ্ডার বাড়াতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। যা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। তাই উপকূলীয় অঞ্চলের জেলেরা তাদের জাল ও নৌকা নিয়ে জোড়েসোরে প্রস্তুতি গ্রহন করছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ