আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন শুরু ২৭ জুলাই

  • In জাতীয়, শিক্ষা
  • পোস্ট টাইমঃ ২১ জুলাই ২০২৩ @ ০৬:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুলাই ২০২৩@০৬:৩৪ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন শুরু  ২৭ জুলাই

।।নিজস্ব প্রতিবেদক।।

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো ৪টি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। চারটি বিষয় হচ্ছে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। আগামী ২৭ জুলাই অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পুরণ করতে পারবে। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজীপুরে মূল ক্যাম্পাসে এই কোর্সের কার্যক্রম পরিচালিত হবে। প্রোগ্রাম/বিষয়ে সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ