আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে: আবহাওয়া অধিদপ্তর 

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২১ জুলাই ২০২৩ @ ১১:৫৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুলাই ২০২৩@১১:৫৭ পূর্বাহ্ণ
সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে: আবহাওয়া অধিদপ্তর 

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশের ৮টি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ