আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

আজ বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ শুরু

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৪ জুলাই ২০২৩ @ ০৪:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুলাই ২০২৩@০৪:৫১ অপরাহ্ণ
আজ বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ শুরু

।।ক্রীড়া প্রতিবেদক।।

বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৪জুলাই) সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে দু’দল।

টি-টোয়েন্টিতে আফগানরা শক্তিশালী দল আর বাংলাদেশও সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে ভালো করছে। গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলে টাইগার অধিনায়ক সাকিব দুই ম্যাচেই জয়ের প্রত্যয় ব্যক্ত করেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রমশ অগ্রগ্রতির পথে বাংলাদেশ দল। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচে হোয়াইটওয়াশ করার পর, সিরিজ জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষেও।

এ বছর ৬ ম্যাচে ৫টিতেই জিতেছে টাইগাররা। তাদের সামনে এবার আফগান চ্যালেঞ্জ। রশিদ, মুজিবদের দলটা বর্তমান সময়ে বিশ্ব টি-টোয়েন্টিতে অন্যতম ক্ষুরধার দল। একমাত্র টেস্টে আফগানদের হারানো টাইগাররা ওয়ানডে সিরিজে সফল হতে পারেনি। হেরে যায় ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা আছে সাকিবদের। মূর্তিমান আতঙ্ক হতে পারেন লেগস্পিনার রশিদ খান। তবে কোনো ভয় নয়, নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন টাইগার ক্যাপ্টেন। জিততে চান দুই ম্যাচেই।

টি-টোয়েন্টিতে অন্যতম সেরা দল আফগানিস্তান এ বছর ৬টি টি-টোয়েন্টি খেলে জিতেছে ৪টিতে। সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। টাইগার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অনুপ্রেরনায় টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আত্মবিশ্বাসি আফগান অধিনায়ক রশিদ খান। এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর আগে দু’দলের ৯ ম্যাচের পরিসংখ্যানে আফগানিস্তান ৬টি ও বাংলাদেশের জয় ৩টি তে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ