আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১০ জুলাই ২০২৩ @ ০১:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ জুলাই ২০২৩@০৬:১৯ অপরাহ্ণ
ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

নীলফামারীর জলঢাকায় সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে এক বখাটে যুবক রোববার (৯ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর বাবা একজন কাটাপান ব্যবসায়ী। তিনি প্রতিদিনের মতো পাশের বাজারে দোকান করতে যান। এই সুযোগে একই এলাকার এক বখাটে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে তার গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মন্জুর ও ওসি মোক্তারুল আলম। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে। ওসি মোক্তারুল আলম জানান, ঘটনার তদন্তের সার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারীপুলিশ সুপার গোলাম সবুর এ প্রতিবেদককে বলেন, ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরি দিয়ে মেয়েটির গালে ও গলায় আঘাত করে। স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে মেয়েটি রংপুরে চিকিৎসাধীন। আসামীকে ধরার চেষ্টা অব্যহত রয়েছে। মেয়েটির পরিবারের লোকজন রংপুরে অবস্থান করায় এখনো কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ