মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।
খুলনায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে নিহতের পরিচয় তৎক্ষণিক পুলিশ জানাতে পারেনি।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, লবণচরা থানার এসআই মোঃ সাইদুর বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিল ওই দম্পতি। পেছন থেকে বিআরটিসির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে চালকের স্ত্রী রাস্তার ওপর পড়ে গেলে বাসটি মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গৃহবধুর স্বামী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থাও গুরুতর। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, চালক গৃহবধুকে চাপা দিয়ে জিরোপয়েন্টের দিকে চলে যায়। পরে পুলিশ বাসটিকে আটক করতে সক্ষম হয়।





















