আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কলারোয়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার

কলারোয়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার
ছবি- বিডিহেডলাইন্স

হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কলারোয়া থানার অফিসার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা জব্দ করেন।

উক্ত ঘটনার বিষয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। মালেকা বেগম(৫০) স্বামী-হযরত আলী গাজী ২। মোছাঃ নাজমা বেগম(৪৮) স্বামী-আঃ আলিম গাজী ৩। মোঃ আঃ আলীম গাজী(৫৫) পিতা-মৃত জবেদ আলী গাজী ৪। মোঃ রবিউল ইসলাম গাজী(২৪) পিতা-হযরত আলী গাজী ৫। মোঃ নুর হোসেন পচা(৪৩) পিতা-মৃত মোসলেম গাজী, সর্বসাং-তুলসীডাঙ্গা ৬। মোঃ গফুর কাগজি(৪৬) পিতা-হাতেম আলী সাং-বৈদ্যপুর সর্বথানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা’দের বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-৩১, তাং-২৮/০৬/২০২৩খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ