আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ইসরাইলি প্রশাসনকে চোর ও খুনি আখ্যা দিয়েছেন এরদোগান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ০৭:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@০৭:৩২ অপরাহ্ণ
ইসরাইলি প্রশাসনকে চোর ও খুনি আখ্যা দিয়েছেন এরদোগান

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অবিরত বর্বরতার দায়ে এবার ইসরাইলের প্রশাসনকে ‘খুনি’ ও ‘চোর’ আখ্যা দিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলোধুনো করেছেন তিনি। তিনি বলেন, নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হবে।

সোমবার (৪ ডিসেম্বর) তুরস্কের ইস্তান্বুলে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অর্থনীতিবিষয়ক একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় এরদোগান মুসলিম বিশ্বকে ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইল এ অঞ্চলের (মধ্যপ্রাচ্য) অন্যান্য স্থানেও যে কোনো সময় আক্রমণ চালাতে পারে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ওআইসি প্রতিষ্ঠা হয়েছে মূলত ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। আমাদের এক কন্ঠ ও এক শরীর নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়াই ওআইসি প্রতিষ্ঠার উদ্দেশ্য।

এ সময় ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিয়েও সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোগান।

এরদোগান আরও বলেন, গাজায় শহীদ হওয়া প্রতি তিনজনের মধ্যে প্রতি দুজন শিশু ও নারী। গাজার সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ইসরাইলি নিষ্ঠুরতায় ৭৩ সাংবাদিক এবং জাতিসংঘের শতাধিক কর্মী নিহত হয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ