হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান হোসেন তপু, সহ-সভাপতি আমান উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান, সহ-সাধারণ সম্পাদক নিলয় চৌধুরী রেজা, সহ-সম্পাদক কে, এম, রাব্বি, জেলা ছাত্রনেতা বাহারুল ইসলাম রবিন, শারবিব রাব্বি, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।





















