আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ নভেম্বর ২০২৩ @ ০৪:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৩@০৪:৩৮ অপরাহ্ণ
খাগড়াছড়িতে ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত
ছবি- বিডিহেডলাইন্স

।।খাগড়াছড়ি প্রতিনিধি।।

টেকসই অভীষ্ট উন্নয়ন(এসডিজি) ২০৩০ লক্ষ্য অর্জনের লক্ষ্যে খাগড়াছড়িতে উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় পেরাছড়া ইউনিয়ন পরিষদ হলে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা নিরুপন চাকমা।

আস্তা প্রকল্পের মনিটরিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা’র সঞ্চালনা ও স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সমাজে যুবদের অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতা খুললে যুবদের ত্যাগের কথা দেখা যায়। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ নানান কার্যকলাপে যুবদের অংশগ্রহণ রয়েছে। এজন্য সকল তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে আহ্বান করেন বক্তারা।

পরে মো.ইব্রাহিম খলিলকে আহ্বায়ক, ললিতা ত্রিপুরা ও ম্রাসাং মারমাকে যুগ্ম আহ্বায়ক করে একটি উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন করা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ