জুয়েল রানা
টাঙ্গাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে ৩ দিনব্যাপী দ্বিতীয় কাজী এগ্রো শীতকালীন কাপ গল্ফ টুর্নামেন্ট শেষ হয়েছে ৷
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে সেনানিবাসের গল্ফ মাঠে প্রতিযোগিতার সমাপনী খেলার উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
টুর্নামেন্টে ঘাটাইল, ঢাকা, যমুনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানের শতাধিক গল্ফার অংশ গ্রহণ করেন৷
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। বেস্ট গ্রস ট্রফি অর্জন করেন মেজর সিরাজুল ইসলাম।
এসময় সেনাবাহিনীর অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





















