আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জামালপুরে কৃষকের লাশ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২২ নভেম্বর ২০২৩ @ ০৫:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ নভেম্বর ২০২৩@০৫:২১ অপরাহ্ণ
জামালপুরে কৃষকের লাশ উদ্ধার

জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর প্রতিনিধি।।

জামালপুরে সদর উপজেলার শীতলকুর্শা নয়াপাড়ার গ্রাম থেকে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। কৃষক শফিকুল ইসলাম  সদর উপজেলার গোদাশিমলা মোল্লাবাড়ী গ্রামের জয়নাল উদ্দিন মোল্লার ছেলে।

জানা যায়, জামালপুরে সদর উপজেলার গোদাশিমলা মোল্লাবাড়ীর কৃষক শফিকুল ইসলাম এর মোবাইলে একটি কল আসে। কল পেয়ে মঙ্গলবার (২১ নভেম্বর)  রাত ১১ টায় শফিকুল ইসলাম নিজ বাড়ী থেকে বের হয়।  সকালে নিহত শফিকুলের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে শীতলকুর্শা নয়াপাড়ার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মহব্বত কবির জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আইনগত ব্যবস্থা চলমান। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক নারীকে আটক করেছে পুলিশ।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন জানান, ঘটনার তদন্ত চলমান। তদন্ত শেষ হলে বিস্তারিত জানার চুড়ান্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ