মোহাম্মদ শরীফ
কুমিল্লা প্রতিনিধি।।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া মেসার্স ময়নামতি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আজ রোববার (১৯ নভেম্বর) ভোররাতে ৪ মন ১৬ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা তন্ময়।
পুলিশ কর্মকর্তা ত্রিনাথ বলেন, গোপন সংবাদে অভিযান পরিচালনাকালে ঢাকা মেট্রো-ট-২৪-৬৭৩৭ নম্বরের একটি ট্রাকে অজ্ঞাতনামা চালক ও তার অজ্ঞাতনামা সহযোগী দুরে থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে ট্রাক তল্লাশী করে ৭ টি চটের বস্তার মধ্যে থেকে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
এ বিষয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।






















