আজ ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডারের বাড়ীতে আগুন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ নভেম্বর ২০২৩ @ ০৩:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৩@০৩:৩৬ অপরাহ্ণ
ফরিদপুরে মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডারের বাড়ীতে আগুন

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার হাফিজ উদ্দিন নবাবের গ্রামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলনা। পাশের বাড়ির জাহাঙ্গীর শিকদারের স্ত্রী টিনের শব্দ শুনে ঘরের বাইরে এসে দেখেন আগুন জ্বলছে। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চোখের পলকে পুরো ঘর ও ঘরের সমস্ত মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার হোসেন বলেন, বাড়িতে কেউ ছিলেন না, আবার দুরত্ব বেশী হওয়ার কারণে বোয়ালমারী ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ছয় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বাড়িতে না থাকায় এবং মুক্তি যুদ্ধকালীন থানা কমান্ডার হাফিজ উদ্দিন নবাব মোবাইল নাম্বারটা বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, পাশ্ববর্তী থানা আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ওই বাড়িতে কোন লোকজন ছিলেন না। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো যাবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ