আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

রাজধানীর কেরানীগঞ্জে ৬ তলা ভবনে আগুন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ নভেম্বর ২০২৩ @ ১০:৩২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ নভেম্বর ২০২৩@১০:৩২ পূর্বাহ্ণ
রাজধানীর কেরানীগঞ্জে ৬ তলা ভবনে আগুন

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

রাজধানীর কেরানীগঞ্জে একটি ৬ তলা ভবনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভবনটির ৬ তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ৯টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ ও সদরঘাট নদী বন্দর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ