মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, শেখ হাসিনার কারনে উন্নত দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীরা অপরিসীম ভূমিকা রাখছে।
ডিপ্লোমা প্রকৌশলীগণ যেভাবে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমি বিস্মিত।
গতকাল শনিবার মাদারীপুরে গণপ্রকৌশল দিবস’ ও আইডিইবির ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভায় একথা বলেন তিনি।
আইডিবি জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হক মিয়া সভাপতিত্ব ও জেলা শাখার সাধারন সম্পাদক তাজুল ইসলাম এর সঞ্চালনায় জেলা ও উপজেলার প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















