আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নগরকান্দায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের ৪২তম উপ-শাখা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ নভেম্বর ২০২৩ @ ০৫:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ নভেম্বর ২০২৩@০৫:২৫ অপরাহ্ণ
নগরকান্দায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের ৪২তম উপ-শাখা
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের নগরকান্দায় ন্যাশনাল ব্যাংকের ৪২ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর বাজারের ইউনাইটেড টাওয়ারের দ্বিতীয় তলায় উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জালাল উদ্দীন প্রামাণিক।

ব্যাংকটির ফরিদপুর শাখা ব্যবস্থাপক মো. আবুল খায়েরের সভাপতিত্বে এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, নগরকান্দা উপ-শাখা ব্যবস্থাপক আশিস কুমার সাহা, ভাঙ্গা শাখা ব্যবস্থাপক মো. আবদুল হান্নান, ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তা মো. আফতাবুজ্জামানসহ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ