।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
বুধবার ওডেসা বন্দরে প্রবেশের সময় লাইবেরিয়ার পতাকার নিচে একটি বেসামরিক জাহাজে হামলা চালানোর জন্য ইউক্রেন রাশিয়াকে অভিযুক্ত করেছে।
ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় একজন ক্রু সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছেন, পাশাপাশি বন্দরের একজন কর্মচারীও আহত হয়েছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, জাহাজটিকে একটি এক্স-৩১ রাডার বিরোধী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।





















