তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।
বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকান্ড, নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমণ, গণপরিবহনণে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও এবং সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করেছে শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে শ্রীপুর পাবলিক লাইব্রেরি চত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি কামরুল লায়লা জলি।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী জোয়ার্দার রিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোছার পান্না খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তরা ‘বিএনপি-জামায়াত জোটের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান’।





















