আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয়: বেদান্ত প্যাটেল

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ৭ নভেম্বর ২০২৩ @ ১০:৫০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ নভেম্বর ২০২৩@১০:৫০ পূর্বাহ্ণ
বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয়: বেদান্ত প্যাটেল

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয়।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে সহিংসতার যে কোনো ঘটনাকে ব্যাপক গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ সদস্যকে হত্যার মাধ্যমে দলটির নেতাকর্মীদের সহিংসতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচিতে অবরোধকারীরা একাধিক গাড়িতে অগ্নি সংযোগ করেছে। এতে বেশ কয়েকজন পরিবহন শ্রমিক নিহতের খবরও গণমাধ্যমে এসেছে। অগ্নি সংযোগসহ এসব সহিংসতার ঘটনায় বিএনপি নেতাকর্মীরাই সরাসরি জড়িত থাকার প্রমাণ এরই মধ্যে পুলিশের তদন্তে উঠে এসেছে।

বেদান্ত প্যাটেল বলেন, ‘জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ঘিরে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।’

ব্রিফিংয়ে বিএনপির পক্ষাবলম্বন করে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারী প্রশ্ন করলে স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করছে ওয়াশিংটন।’

এদিকে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে কী আলোচনা হয়েছে- সেটি নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ