আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সৈয়দপুরে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আটক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ নভেম্বর ২০২৩ @ ০৬:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ নভেম্বর ২০২৩@০৬:৪৪ অপরাহ্ণ
সৈয়দপুরে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আটক

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় সৈয়দপুর থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায়, শহরের নয়াবাজার বান্নিচাদ রোড হোমিও কলেজ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটক বিএনপি নেতাকে আদাললের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষনার পর থেকেই ঘর ছাড়া নীলফামারীর সৈয়দপুরের বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা।

এ ব্যাপারে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার জানান, পুলিশ দিন-রাত সমানে পার্টী অফিস ঘিরে রাখা ছাড়াও দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানোয় কর্মসূচিতে অনেকেই আসতে পারছেনা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ