।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
বিশ্বকাপের ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে চমক দেখানো দুই দল আফগানিস্তান ও নেদারল্যান্ড। সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচরা। বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার দেখা হচ্ছে দুই দল।
আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হয়েছে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। বিক্রমজিত সিংয়ের জায়গায় দলে ফিরেছেন ওয়েসলি বারেসি। আফগান দলেও আছে এক পরিবর্তন।
ওয়ানডেতে এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস-আফগানিস্তান। জয়ের পাল্লা ভারী আফগানদের। সাতবার জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। দুইবার জয় আছে নেদারল্যান্ডসের।
নেদারল্যান্ডস একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী ও নূর আহমদ।






















